ময়মনসিংহে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মোট ৩৭০ কেজি পোনা মাছ অবমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর কাচিঝুলিস্থ আঞ্জুমান ঈদগাহ মাঠের পুকুরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
কর্মসূচির প্রথম দিনে ৩০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সদর উপজেলার সহকারি মৎস কর্মকর্তা নাহিদা পারভীন খানম জানিয়েছেন, পর্যায়ক্রমে অবশিষ্ট ৩৪০ কেজি পোনা মাছ বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য সম্পদের গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, মাছে ভাতে বাঙালি আমাদের ঐতিহ্য। তবে বর্তমানে উন্মুক্ত জলাশয় ও পুকুর নষ্ট হওয়ার কারণে এই ঐতিহ্য আজ হুমকির মুখে পড়েছে। তাই মাছের উৎপাদন ও ঐতিহ্য রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা মৎস কর্মকর্তা মো. আরাফাত উদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির নেতা আফজাল হোসেন হলুদসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
This website uses cookies.