
নাটোরের লালপুরে গভীর রাতে একটি আমবাগানে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাত ৩টা ২৫ মিনিটের দিকে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দুড়দুড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের সুজন আলীর আমবাগানে এই অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর থেকে একজন জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে আটক পাঁচজন হলেন বেরিলাবাড়ী এলাকার মো. মতিউর রহমান (৬৫), রামপাড়া এলাকার মো. আবদুল মালেক (৪০) ও মো. জিয়াউর রহমান (৪০), এবং জয়রামপুর এলাকার মো. জাহিদুল ইসলাম (৩৫) ও মো. বাবুল ইসলাম (৩৩)।
অভিযানকালে পুলিশ জুয়ার আসর থেকে নগদ ২২ হাজার ২৩০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের আটটি মোবাইল ফোন এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় আটক পাঁচজন ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২