প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরব্যাপী দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নে দুই হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে প্রতিকূল আবহাওয়া ও মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান নিজ হাতে এসব গাছের চারা রোপণ করেন।
সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চর একরিয়া ইউনিয়নের দাদপুর খেলার মাঠ থেকে এই বৃক্ষরোপণ কার্যক্রমের সূচনা হয়। এরপর প্রতিমন্ত্রী উত্তর উলানিয়ার লক্ষ্মীপুর এলাকার নতুন রাস্তা, ৫ নম্বর সদর ইউনিয়নের বাজিত খাঁ এলাকা এবং ৯ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়নের আমিরগঞ্জ নতুন রাস্তা এলাকায় রাস্তার দুই পাশে ও খালি জায়গায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করেন।
সকাল থেকেই মেহেন্দিগঞ্জ জুড়ে বৈরী আবহাওয়া থাকলেও প্রতিমন্ত্রী বৃষ্টিতে ভিজে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে এই কর্মসূচি চালিয়ে যান। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তার এই উপস্থিতি ও আন্তরিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে।
কর্মসূচি পালনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচি সফল করতে প্রান্তিক পর্যায় থেকে তারা কাজ করছেন। আবহাওয়া প্রতিকূল হলেও পরিবেশ রক্ষায় এই সংগ্রাম থেমে থাকবে না। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
বৃক্ষরোপণকালে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
This website uses cookies.