
নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হালতি বিলে মাদকসেবী ও অবৈধ মৎস্য শিকারিদের বিরুদ্ধে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাত ৯টা থেকে শুরু হয়ে বুধবার রাত ৩টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা ব্যাপী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি অবৈধ মৎস্য শিকার ও শব্দদূষণের দায়ে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে মোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় এবং দুটি নৌকা জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে সিংড়া উপজেলার বারোইহাটি গ্রামের মো. মোসলেমের ছেলে মো. সেলিম (৪০) এবং খোরশেদ আলমের ছেলে মো. সেন্টু প্রামাণিককে (৩০) ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একই এলাকার আসাদুজ্জামানের ছেলে মো. মিল্লাত (১৯), আফজাল হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২৫) ও মো. শফিকুল ইসলামের ছেলে মো. স্বাধীনকে (১৯) সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারায় অবৈধভাবে মাছ শিকারের অপরাধে দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে বড়বারইহাটি গ্রামের ফেলু প্রামাণিকের ছেলে মো. মহসিনকে (৬০) ৯ হাজার টাকা এবং ঢাকঢোল গ্রামের মৃত আসিরের ছেলে মো. চান্দুকে (৫৪) ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ১৯ ধারা লঙ্ঘনের দায়ে নগরমাঝগ্রাম গ্রামের আফজালের ছেলে মো. সোহানকে (২১) ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানার পুলিশ ও আনসার সদস্যসহ সংশ্লিষ্ট doptor-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন ও মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানান, দেশীয় মাছের প্রজনন রক্ষা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, কারেন্ট জালের ব্যবহার বন্ধ এবং পোনা মাছ নিধন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২