রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তান হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে।
রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তোফায়েল আহমেদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জিন্নাত আলী, এসআই মমিনুল ইসলাম এবং এসআই আবু সাঈদ বাবলার সমন্বয়ে গঠিত তিন সদস্যের দলটি দুপুর ১২টার দিকে কারাগারে প্রবেশ করে। তারা সেখানে তিন ঘণ্টা ধরে আসামিদের জিজ্ঞাসাবাদ করেন।
এর আগে, ৩১ আগস্ট রংপুরের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের এই অনুমতি প্রদান করেন। আদালত পুলিশের আবেদন অনুযায়ী প্রতিদিন তিন ঘণ্টা করে দুদিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী জানান, আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলেও, তদন্তে প্রাপ্ত নতুন তথ্য যাচাই-বাছাই এবং অধিকতর অনুসন্ধানের স্বার্থেই তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছিল। তবে আদালত রিমান্ডের পরিবর্তে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জয়েল (৬০), তার স্ত্রী প্রীতিলতা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে এর আগে আসামিদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করা হলেও তাতে কোনো মাদক পাওয়া যায়নি বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছে। বর্তমানে মামলার আলামত ও জবানবন্দি যাচাইয়ের মাধ্যমে তদন্ত কার্যক্রম চলছে।
চলতি বছরের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট বিতরণ আজ থেকে শুরু…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ থেকে বঞ্চিত ৮১৭ জন প্রার্থীকে আগামী ১ অক্টোবরের…
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদ্যাপনের সময়…
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টা এবং আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় বাড়িতে হামলার…
দক্ষিণাঞ্চলের সমুদ্রবন্দরগুলোতে পণ্য পরিবহনের সুযোগ কমে যাওয়ায় ইরান এখন স্থলসীমান্তের ওপর নির্ভরতা বাড়াচ্ছে। এর ফলে…
ঢাকার আদালতে হাজিরা শেষে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা…
This website uses cookies.