দলবদ্ধভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার ‘অপসংস্কৃতি’ শক্তভাবে মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করেছেন যে, এ ধরনের ঘটনা মোকাবিলায় বর্তমানে প্রচলিত আইনই যথেষ্ট এবং এর জন্য আলাদা কোনো নতুন আইনের প্রয়োজন নেই। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের বিজিবি সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে মবের যে অপসংস্কৃতি তৈরি হয়েছিল, তা সরকার অত্যন্ত সচেতনভাবে ও কঠোর হাতে দমন করবে।
মাদক মামলার জটিলতা প্রসঙ্গে মন্ত্রী জানান, ঢাকা, কক্সবাজার ও চট্টগ্রামে মামলার আধিক্য, তদন্ত সক্ষমতার সীমাবদ্ধতা, জনবলের অভাব এবং পুরোনো আইনের সীমাবদ্ধতার কারণে আসামিরা অনেক সময় খালাস পেয়ে যেত। এই সমস্যা সমাধানে নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে অধিদপ্তরকে শক্তিশালী করা হয়েছে। এখন সাইবার স্পেসে মাদক কেনাবেচা রোধ, প্রত্যেক জেলায় মালখানা ও হাজতখানা স্থাপন এবং ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীদের আধুনিক অস্ত্র ও প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সীমান্ত নিরাপত্তা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দুর্গম এলাকায় যেখানে জনবল দিয়ে নজরদারি কঠিন, সেখানে নাইট-মিশন ও থার্মাল ড্রোন ব্যবহার করা হবে। এর মাধ্যমে চোরাচালান, মাদক, অস্ত্র ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ শনাক্ত করা সহজ হবে। বিজিবির জন্য দেশেই ড্রোন তৈরি ও অ্যাসেম্বল করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে প্রতিরক্ষা শিল্প হিসেবে গড়ে উঠতে পারে। মন্ত্রী জানান, আগামী দুই বছরের মধ্যে বিশ্বের সব উন্নত প্রযুক্তির ড্রোন দেশে আনা হবে এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবিকে আরও আধুনিকায়ন করা হচ্ছে। বিকেলে তিনি সিলেট সার্কিট হাউসে জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নসংক্রান্ত বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেন।
মাদক মামলায় আসামিদের খালাস পাওয়ার পেছনে মামলার আধিক্য, তদন্ত সক্ষমতার সীমাবদ্ধতা, পর্যাপ্ত জনবল না থাকা এবং পুরোনো আইনের কিছু সীমাবদ্ধতা দায়ী বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘ঢাকায় প্রায় ৮০ হাজার, কক্সবাজারে ২০ হাজারের বেশি এবং চট্টগ্রামে ৩০ হাজারের বেশি মাদক মামলা রয়েছে। বিপুলসংখ্যক মামলার বিপরীতে তদন্তের জন্য
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…
আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার তা সমন্বয় করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি…
This website uses cookies.