বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এখন উদযাপনের কোনো সময় নেই, বরং সামনে দেশ গঠনের বড় চ্যালেঞ্জ রয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করা এবং বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন লজিস্টিক সংকট দূর করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এছাড়া দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গতি সঞ্চার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দেওয়া নিয়ে ওঠা সমন্বয়হীনতার আশঙ্কা নাকচ করে দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এটি সমন্বয়হীনতা তৈরি করবে না, বরং দলীয় সাংগঠনিক অবস্থান যাচাই এবং সাংগঠনিক শক্তির বিন্যাসে নতুন উদ্যম যোগাবে। মন্ত্রিপরিষদ বিভাগের সাম্প্রতিক প্রজ্ঞাপনে ৬৪ জেলার জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
দেশের আমদানি-রপ্তানি পরিস্থিতি নিয়ে খন্দকার মুক্তাদির বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের বাণিজ্যে আমদানির হার বেশি। শিল্প উৎপাদনের কাঁচামালের জন্য দেশ আমদানির ওপর নির্ভরশীল। তিনি জানান, বাংলাদেশকে প্রতি বছর প্রায় ৬০ থেকে ৭০ লাখ টন গম আমদানি করতে হয়, যদিও চালের ক্ষেত্রে দেশ স্বয়ংসম্পূর্ণ।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমদানি কমিয়ে রপ্তানি বাড়ানো সহজ কাজ নয়। এর জন্য বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি নতুন বিনিয়োগ আনা এবং রপ্তানির নতুন খাত চিহ্নিত করে সেগুলো সম্প্রসারণে জোর দিতে হবে। সরকার এসব নিয়ে কাজ করছে এবং এর সুফল দ্রুত পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি পুনরায় উল্লেখ করেন যে, শিল্প, বাণিজ্য ও অর্থনীতির খাতগুলোকে শক্তিশালী করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে।
অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
This website uses cookies.