
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া চা-বাগানে কাজ করতে গিয়ে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাগানের ২৯ নম্বর সেকশনের পাশের একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ওই নারী শ্রমিকের নাম মীরা হাজরা।
পরিবার ও বাগান সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল নয়টার দিকে মীরা হাজরা প্রতিদিনের মতো চা পাতা তোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে সন্ধ্যার পর স্বজনরা বাগানের অন্য শ্রমিকদের সহায়তায় তাকে খুঁজতে বের হন।
দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে বাগানের ২৯ নম্বর সেকশনের পাশের ড্রেনে তার মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি বাগান কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৩১ আগষ্ট) সন্ধ্যার পর উপজেলার ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া চা-বাগানের ২৯ নম্বর সেকশনের পাশের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২