Header Premium (728×90)

Categories: সারাদেশ

পাটগ্রামে শশুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমনিরহাটের পাটগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যমে শশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার যে অভিযোগ প্রকাশিত হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (১ আগস্ট) সকালে শ্রীরামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আজিজপুর গ্যাদেরটারী এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবারটি এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করে।

ভুক্তভোগী করিমুল ইসলামের পক্ষে তার ভাতিজা এটিএম সামছুজ্জামান লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, গত শনিবার ২৯ আগস্ট করিমুল ইসলামের স্ত্রী আলেফা বেগম ও তার ছেলে আলিফ হোসেনের স্ত্রী মুনমুন বেগমের মধ্যে ছোট শিশুকে কেন্দ্র করে পারিবারিক ঝগড়া হয়। এক পর্যায়ে আলেফা বেগম ও তার পুত্রবধূ মুনমুন একে অপরকে চড় মারেন এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। বিষয়টি পরে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।

ঘটনার পর আলিফ তার শশুর নাসির উদ্দিনকে জানালে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে করিমুল ইসলামের বাড়িতে উপস্থিত হন। এ সময় শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সফিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আখেরুজ্জামান সরকার ডাবলুও সেখানে উপস্থিত ছিলেন। সকলের সম্মতিক্রমে মুনমুনকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়।

এটিএম সামছুজ্জামান অভিযোগ করেন, ঘটনার পর ৩০ আগস্ট রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুনমুনের একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়, যেখানে তিনি শশুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, এর আগেও মুনমুনকে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও জোংড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সহায়তায় ৬ থেকে ৭ বার সালিসি বৈঠক হয়েছে। প্রতিবারই সালিশকারীরা মেয়েটিকে মানসিক রোগী হিসেবে চিহ্নিত করে তাকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সামছুজ্জামান ফের দাবি করেন, পারিবারিকভাবে মুনমুন বিয়ের পর থেকেই প্রতিবেশী ও স্বজনদের সাথে নানা ঝামেলা তৈরি করে আসছেন। পরিবারটি এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…

28 minutes ago

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…

55 minutes ago

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

1 hour ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

2 hours ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

2 hours ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

3 hours ago

This website uses cookies.