
বগুড়ার সারিয়াকান্দিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।
সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার প্রতীক। শিক্ষার্থীদের মাঝে তার সৃষ্টিকর্ম ও আদর্শ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সারিয়াকান্দি থানার ওসি তদন্ত নুর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি এবং উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু।
আলোচনা পর্ব শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আয়োজকদের প্রত্যাশা, এই ধরনের সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে বিদ্রোহী কবির অসাম্প্রদায়িক ও মানবতার বার্তা শিক্ষার্থীদের কাছে আরও জীবন্ত হয়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২