
নাটোরের লালপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণায় জড়িত একটি সক্রিয় চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন লালপুর উপজেলার মহারাজপুর (ঘোষপাড়া) গ্রামের মো. বিপ্লব সরকারের ছেলে ১৮ বছর বয়সী তাসকিন আহম্মেদ সুইট এবং একই গ্রামের সাজদার রহমান আগার ছেলে ২২ বছর বয়সী মো. সেলিম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) মো. আব্দুল হাইয়ের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রোববার (৩০ আগস্ট) রাত দেড়টার দিকে মহারাজপুর ঘোষপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামি তাসকিন আহম্মেদ সুইটের বসতবাড়ির টিনশেড ঘরের উত্তর দুয়ারী কক্ষে হ্যাকিং ও প্রতারণায় যুক্ত থাকা অবস্থায় ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২