গাজীপুরের কালীগঞ্জে জমি দখল, চাঁদাবাজি, হামলা, মাদক কারবার এবং মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে এর সুষ্ঠু বিচার ও ভুক্তভোগীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্থানীয় ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসীরা এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন দুবাইপ্রবাসী আলমগীর কবিরের ভাই ইকবাল আহমেদ, বায়েজিদ হাসান শিবলীর ভাই মুজাহিদুল ইসলাম এবং আলমগীরের ভাতিজা জাহিদুল ইসলামসহ অন্যান্য ভুক্তভোগীরা। বক্তারা কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু এবং তার দুই ভাই আনিসুর রহমান রিপন ও সোহেলের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
অভিযোগকারীদের ভাষ্যমতে, রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে এই চক্রটি কৃষিজমি বালু দিয়ে ভরাট, হাট ও বিভিন্ন নির্মাণকাজ নিয়ন্ত্রণ, চাঁদা দাবি এবং জমি দখলের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দুবাইপ্রবাসী আলমগীর কবিরের প্রায় চার বিঘা জমি দখলের বিষয়টিও মানববন্ধনে তুলে ধরা হয়। এছাড়া মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বায়েজিদ হাসান শিবলীকে মারধর এবং পরবর্তীতে ইয়াবা দিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগের বিষয়েও তারা তদন্তের দাবি জানান।
বক্তারা এসব অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তারা ভুক্তভোগী ও অভিযোগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই…
সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা সহজ ও স্বচ্ছ করতে অনলাইন পদ্ধতি চালু করেছে গৃহায়ণ ও গণপূর্ত…
সৌদি আরবের বেশিরভাগ আকাশসীমা ও বিমানবন্দরকে 'অনিরাপদ' হিসেবে চিহ্নিত করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে ইয়েমেনের…
রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। দুর্গাপূজাকে কেন্দ্র…
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বিশেষ প্রটোকল ও নিরাপত্তা…
আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত সিআইসিএ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্য দেওয়ার সময় প্রতিবাদ জানিয়ে হল ত্যাগ…
This website uses cookies.