
যশোরের চৌগাছা উপজেলার বিভিন্ন বাজারে সার বিক্রয় ও মজুত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এই মনিটরিং কার্যক্রম চালানো হয়।
অভিযান চলাকালে পুড়া পাড়া বাজারে ‘শরিফ এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ. মুনীবের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন ও সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম। এ সময় কর্মকর্তারা বিভিন্ন বাজারে সার ব্যবসায়ীদের মজুত খতিয়ান, বিক্রয় ও মূল্য পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা সকল সার ডিলারকে সতর্ক করে দেন। একই সঙ্গে রাষ্ট্রীয় নীতিমালা ও সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে সার মজুত ও বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। কৃষকদের কাছে ন্যায্য মূল্যে সার পৌঁছে দিতে প্রশাসনের পক্ষ থেকে এই নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২