Header Premium (728×90)

Categories: সারাদেশ

নোয়াখালীতে বৃদ্ধ আমিন উল্যাহ হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সদর উপজেলায় আমিন উল্যাহ হাওলাদার (৮৪) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার ধর্মপুর ইউনিয়নের বয়ার বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন, ধর্মপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান, যুবদল নেতা মোসলেহ উদ্দিন, ব্যবসায়ী আবদুল করিম ও মো. নাসিমসহ স্থানীয় অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, ভাটিরটেক গ্রামের মৃত মজু মিয়ার ছেলে আমিন উল্যাহ হাওলাদার দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তিতে চাষাবাদ করে আসছিলেন। স্থানীয় একটি ভূমিহীন সংগঠনের নাম ব্যবহার করে একরাম ও তার সহযোগীরা এলাকায় ভূমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। অভিযোগ রয়েছে, ২০১১ সালে একরাম ও তার বাহিনীর সদস্যরা আমিন উল্যাহ হাওলাদারের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় তার পরিবারের ওপর হামলা চালিয়ে জোরপূর্বক জমি দখল করা হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, গত ১২ আগস্ট সকালে আমিন উল্যাহ হাওলাদার পরিবারের সদস্যদের নিয়ে জমিতে ধান চাষ করতে গেলে একরাম ও তার সহযোগী ইসমাইল, সোলেমান, হাসান, সিরাজ, ইয়াকুব ও ইউসুফসহ ৩০ থেকে ৪০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আমিন উল্যাহ হাওলাদারসহ পরিবারের আটজন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আমিন উল্যাহ এবং তার দুই ছেলে আনোয়ার হোসেন ও জাকের হোসেনকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আমিন উল্যাহ ও আনোয়ার হোসেনকে রাজারবাগ পুলিশ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ আগস্ট বিকেলে আমিন উল্যাহ হাওলাদার মারা যান।

মানবন্ধনে অংশগ্রহণকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার বেশ কয়েক দিন পেরিয়ে গেলেও খুনি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তারা অবিলম্বে মামলার প্রধান আসামিসহ জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে নিহতের পক্ষ থেকে দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ইয়েমেনের গৃহযুদ্ধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ দখল করতে চায় হুতিরা

চার বছরের যুদ্ধবিরতির পর চলতি গ্রীষ্মে ইয়েমেনে নতুন করে শুরু হওয়া সংঘাত এখন তৃতীয় বৃহত্তম…

20 minutes ago

পেরুর আন্দিজে মেসির নামে নতুন উদ্ভিদ ‘সালভিয়া মেসি’র সন্ধান

পেরুর আন্দিজ পর্বতমালায় আবিষ্কৃত নতুন এক উদ্ভিদের নামকরণ করা হয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির…

43 minutes ago

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসে এনবিআর কর্মীসহ গ্রেপ্তার ৭

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের…

57 minutes ago

রাউজানে এক অপরাধী চক্র গ্রেপ্তারের পর মাথাচাড়া দিচ্ছে আলম-আজিজ বাহিনী

চট্টগ্রামের রাউজানে এক অপরাধী গোষ্ঠীর সদস্যরা গ্রেপ্তারের পর নতুন করে সক্রিয় হয়ে উঠছে ডাকাত আলম…

1 hour ago

জামায়াত, এনসিপি ও গণঅধিকার নেতাদের তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

অতীতের রাজপথের আন্দোলন পেছনে ফেলে বর্তমানে পৃথক অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)…

2 hours ago

আরিফিন শুভর সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের রহস্য উসকে দিলেন চমক

সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন ছোট পর্দার…

2 hours ago

This website uses cookies.