
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ৪০ কেজি গাঁজাসহ জাবেদ আহমদ (৩০) নামে একজনকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জের সদরপুর এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি ও একটি মোবাইল ফোন জব্দ করেছে কর্তৃপক্ষ।
আটক জাবেদ আহমদের দেওয়া তথ্যের ভিত্তিতে গুলজার মিয়া (৪০) ও মো. সিরাজ মিয়া (৬৬) নামে আরও দুজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার এসআই মো. আতাউর রহমান সজিব জানান, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২