
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজ বাসভবনের ড্রইংরুমে শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিজের মাথায় পিস্তলের গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহিদ হোসেন ওই এলাকার ইমাম হোসেনের বাড়ির বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত ইকবাল হোসেন এবং মায়ের নাম মমতাজ বেগম। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন, তবে ২০২৫ সালের সেপ্টেম্বরে তিনি পদ থেকে ইস্তফা দেন। একই সঙ্গে তিনি একজন আইনজীবী হিসেবেও পরিচিত ছিলেন। বর্তমানে তিনি বেকার জীবনযাপন করছিলেন বলে জানা গেছে।
নিহতের স্ত্রী শারমিন জানিয়েছেন, সকালে হঠাৎ বাসায় বিকট শব্দ শুনতে পান তিনি। ড্রয়িংরুমে গিয়ে শাহিদকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি জানান, গত কয়েকদিন ধরে তাদের মধ্যে সামান্য মনোমালিন্য ও ঝগড়া থাকলেও আত্মহত্যা করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তিনি বলেন, তাদের দুটি সন্তান রয়েছে এবং তিনি নিজেও সাত মাসের অন্তঃসত্ত্বা।
শাহিদের মৃত্যুর ঘটনায় পরিবারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও তার হাতে পিস্তল আসার উৎস নিয়ে প্রশ্ন তুলেছে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তবে যে পিস্তলটি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন, সেটিতে ‘ইউএসএ’ লেখা খোদাই করা থাকলেও পুলিশ ধারণা করছে শব্দটি টেম্পারিং করে বসানো হয়েছে। একজন সাবেক ব্যাংক কর্মকর্তা কীভাবে এই অবৈধ অস্ত্র পেলেন এবং এর পেছনে অন্য কোনো রহস্য আছে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২