রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা বাজারমূল্যের মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ টাকাও জব্দ করা হয়েছে।
র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ওই যানবাহন দুটি থেকে ২ লাখ ৯৭ হাজার টাকা বাজারমূল্যের ৯৯ বোতল স্কাফ সিরাপ এবং ৫ লাখ ৬১ হাজার টাকা বাজারমূল্যের ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের মোট বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. মিলন হোসেন খান (৩৮), একতারপুর এলাকার মৃত হায়দার আলীর ছেলে মো. তরিকুল আহমেদ তারেক (৩৮), ভগবতীতলা এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনার আমতলী এলাকার মৃত দেলোয়ার হোসেন খানের ছেলে মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপ, ফেয়ারডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত মো. মিলন হোসেন খানের বিরুদ্ধে একটি এবং মো. তরিকুল আহমেদ তারেকের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা যানবাহনসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব জানিয়েছে।
র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার সন্ধ্যা ৬টায় এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার…
দেশের তরুণদের উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় আগামী ১ নভেম্বর থেকে ৫৬ জেলায়…
রিয়াল মাদ্রিদে দর্শকদের দুয়োধ্বনি ও বর্ণবাদী আক্রমণের শিকার ভিনিসিয়ুস জুনিয়রকে ক্লাব ছাড়ার পরামর্শ দিয়েছেন কোচ…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো ঘটা করে ‘গরুভোজ’ আয়োজন করেছে একটি ছাত্রসংগঠন। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান…
ভারতের উত্তর কলকাতায় একটি দুর্গাপূজা মণ্ডপে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়েছে।…
ছাড়পত্র ছাড়াই কক্সবাজারের মেরিন ড্রাইভ–সংলগ্ন টুপটুপ রিসোর্ট পরিচালনা করা হচ্ছিল। এপ্রিলে পরিবেশ অধিদপ্তর রিসোর্টটিকে নোটিশ…
This website uses cookies.