
সিরাজগঞ্জে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব ফোন হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান। এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সার্বিক দিক-নির্দেশনায় এই উদ্ধার অভিযান চালানো হয়। জেলা পুলিশের সাইবার ইউনিট এবং বিভিন্ন থানা পুলিশের যৌথ সহযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া এই ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।
এদিকে দীর্ঘদিন পর নিজেদের শখের ও প্রয়োজনীয় মোবাইল ফোন ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মালিকেরা। তারা জেলা পুলিশের এমন উদ্যোগের প্রশংসা করে পুলিশ প্রশাসনের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২