Header Premium (728×90)

Categories: সারাদেশ

হাজীগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

চাঁদপুরের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ মোট ৭৪ জন চূড়ান্ত প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটি এই প্রতীক বরাদ্দ দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান, উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. হোসেন এবং পৌরসভার বাজার পরিদর্শক খাজা শফিউল বাসার রুজমন উপস্থিত ছিলেন।

সভাপতি পদে ২ জন প্রার্থীর মধ্যে মোহাম্মদ এমরান হোসেন পেয়েছেন চেয়ার প্রতীক এবং মো. সালাউদ্দিন ফারুক মামুন পেয়েছেন ঘোড়া প্রতীক। সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থীর মধ্যে এমরান হোসেন মুন্সীর প্রতীক হাতি, মো. উমর ফারুক সর্দারের প্রতীক মোমবাতি ও মো. মিজানুর রহমানের প্রতীক দোয়াত-কলম। সাধারণ সম্পাদক পদে মো. আল-আমিন সর্দার বাবু (বাঘ), হাফেজ আবুল কাশেম মাসুম বিল্লাহ (দেয়াল ঘড়ি), কাজী জিয়াউর রহমান (রিকশা), মো. মজিবুর রহমান তালুকদার (ছাতা) ও মো. শাহাব উদ্দিন সাবু (আনারস) প্রতীক পেয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে পিন্টু লাল চক্রবর্তীর প্রতীক বই, বাহালুল খোকনের (খোকন মিয়াজী) প্রতীক কাপ-পিরিচ, মো. সাইফুল ইসলামের প্রতীক প্রজাপতি ও সাংবাদিক মো. হাসান মাহমুদের প্রতীক সিলিং ফ্যান। সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে মো. আব্দুল হান্নানের প্রতীক চশমা, আবু হেনা বাবলুর প্রতীক মাছ, জিসান আহমেদ সিদ্দিকির প্রতীক মাইক ও মো. শহিদুল্লাহর প্রতীক মই। কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রার্থীর মধ্যে মো. আনোয়ার হোসেন খোকনের প্রতীক উড়োজাহাজ, মো. মহসিন মিয়াজীর প্রতীক ডালিম ও সাংবাদিক সাইফুল ইসলাম সিফাতের প্রতীক কলস। দপ্তর সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে মো. আরিফুল ইসলামের প্রতীক তালা-চাবি, মোহাম্মদ কামাল হোসেনের প্রতীক টেবিল ল্যাম্প, মো. মুরশিদুল আলমের প্রতীক হাঁস ও সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহর প্রতীক কলম। প্রচার সম্পাদক পদে ২ জন প্রার্থীর মধ্যে আরমান তালুকদার হৃদয়ের প্রতীক টেলিভিশন ও কাউছার আহমেদের প্রতীক টিউবওয়েল। এছাড়া ব্যবসায়ী সমিতির ৮টি ওয়ার্ডের ১৯টি সদস্য পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং তাদেরও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে মহিলা বিষয়ক সম্পাদক পদে হাসিনা আক্তার শেলির মনোনয়নপত্রে তথ্যের গড়মিল থাকায় তার প্রার্থীতা স্থগিত রাখা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

ইয়েমেনের গৃহযুদ্ধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ দখল করতে চায় হুতিরা

চার বছরের যুদ্ধবিরতির পর চলতি গ্রীষ্মে ইয়েমেনে নতুন করে শুরু হওয়া সংঘাত এখন তৃতীয় বৃহত্তম…

18 minutes ago

পেরুর আন্দিজে মেসির নামে নতুন উদ্ভিদ ‘সালভিয়া মেসি’র সন্ধান

পেরুর আন্দিজ পর্বতমালায় আবিষ্কৃত নতুন এক উদ্ভিদের নামকরণ করা হয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির…

41 minutes ago

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসে এনবিআর কর্মীসহ গ্রেপ্তার ৭

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের…

54 minutes ago

রাউজানে এক অপরাধী চক্র গ্রেপ্তারের পর মাথাচাড়া দিচ্ছে আলম-আজিজ বাহিনী

চট্টগ্রামের রাউজানে এক অপরাধী গোষ্ঠীর সদস্যরা গ্রেপ্তারের পর নতুন করে সক্রিয় হয়ে উঠছে ডাকাত আলম…

1 hour ago

জামায়াত, এনসিপি ও গণঅধিকার নেতাদের তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

অতীতের রাজপথের আন্দোলন পেছনে ফেলে বর্তমানে পৃথক অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)…

2 hours ago

আরিফিন শুভর সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের রহস্য উসকে দিলেন চমক

সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন ছোট পর্দার…

2 hours ago

This website uses cookies.