খুলনা মহানগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মঞ্জুরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা খোকনের ছেলে এবং পেশায় একজন দিনমজুর ছিলেন।
নিহতের স্বজনরা জানান, মঞ্জুরুল আগে পড়াশোনা করলেও পরিবারের আর্থিক অনটনের কারণে তা চালিয়ে যেতে পারেননি। পরে তিনি বাবার সঙ্গে সেন্টারিংয়ের কাজ শুরু করেন। বুধবার তিনি কাজে যাননি। এলাকায় ভালো ছেলে হিসেবে তার পরিচিতি ছিল এবং কারো সঙ্গে তার কোনো পূর্বশত্রুতা ছিল না বলে স্বজনরা দাবি করেছেন। সন্ধ্যার দিকে এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় মঞ্জুরুলকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…
প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানা এবং ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর অপরাধে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন…
শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু হয়েছে।…
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি আজ বেলা ১১টায় সরাসরি সম্প্রচার…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর সাত মাস পর উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, বিদ্যুৎ, পানি ও…
রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল ছুড়েছে। এর মধ্যে…
This website uses cookies.