
বরগুনার তালতলী উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ যুবককে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের লিমন সিকদারের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন।
আটককৃত পাঁচ যুবকের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—বরগুনা সদর উপজেলার হৃদয় মোল্লা, কেওড়াবুনিয়া এলাকার মো. জামাল, আংগারপাড়া এলাকার লিমন সিকদার, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অনিক এবং নড়াইলের বাসিন্দা জিহাদ।
স্থানীয়দের সূত্রে জানা যায়, লিমন সিকদার প্রায় দুই-তিন মাস আগে গাবতলী এলাকায় ওই বাসাটি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ঘটনার তিন-চার দিন আগে হৃদয় মোল্লা সেখানে আসেন এবং পরবর্তীতে আরও তিনজন যুবক বিভিন্ন এলাকা থেকে ওই বাসায় জমা হন। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় বুধবার সকালে স্থানীয়রা ওই বাসায় গিয়ে তল্লাশি চালান। এ সময় পিস্তল দেখতে পেয়ে তারা পাঁচজনকে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, স্থানীয়রা যখন লিমন সিকদারের বাড়িতে যান, তখন জিহাদ খাঁন পিস্তল নিয়ে তাদের তাড়া করেছিলেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের লিমন সিকদারের (২৮) ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২