
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের সামনে ইঞ্জিন চালিত ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সাগর উপজেলার গারুদহ গ্রামের বাসিন্দা ছানোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগবাটি ইউনিয়ন পরিষদের সামনে একটি ভটভটি ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ করেছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ বর্তমানে এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২