Header Premium (728×90)

Categories: সারাদেশ

তাহিরপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আল আমিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বিকেলে এই সহিংস ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নিহতের ছোট ভাই জুয়েল জানান, ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে। শিশুদের ফুটবল খেলার সময় এক শিশুর পায়ে অন্য একজন আঘাত করলে তাকে চড় মারা হয়। এই ঘটনার বিচার চেয়ে ওই শিশুর বাবা লতিফের কাছে অভিযোগ জানানো হলে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। জুয়েলের অভিযোগ, শুক্রবার বিষয়টি মীমাংসার চেষ্টা করলে তাকে মারধর করা হয়।

এর জের ধরে শনিবার বিকেলে কিছু লোক তাদের বাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে। আল আমিন এর প্রতিবাদ করলে ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় আল আমিনের মাথায় গুরুতর আঘাত লাগে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলায় আহতরা হলেন নিহতের ছোট ভাই জুয়েল, রানা মিয়া (৩০) এবং তোফাজ্জল মিয়ার ছেলে রবিন মিয়া (২৫)। নিহতের পরিবারের পক্ষ থেকে আব্দুর নুর, লতিফ, আব্দুল কুদ্দুস, সুলতান, মহিবুর, মোফাজ্জল, আতাবুর, আব্দুর শহীদ ও জাকিরসহ কয়েকজনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

বিমানের উচ্চপর্যায়ে বড় রদবদল, ১০ কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক গতিশীলতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক পর্যায়ের ১০ কর্মকর্তার…

11 minutes ago

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের প্রস্তুতি, যুক্ত হলো নতুন সুবিধা

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শেষ পর্যায়ে। সাগরের বুকে ১ হাজার ৭০০ ফুট…

22 minutes ago

সৌদি আরবে আরামকোর স্থাপনায় হামলায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ইয়েমেনের হুতি সশস্ত্র…

26 minutes ago

১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে সিজেপি’র গণ-সমাবেশের ডাক, গ্রেপ্তারের আশঙ্কা

দিল্লির যন্তর মন্তরে আগামী ১০ই অক্টোবর দেশব্যাপী গণ-সমাবেশের ডাক দিয়েছে তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)। তবে…

30 minutes ago

অবশেষে নিয়োগপত্র পেলেন ভিটেবাড়িহীন মিশন আচার্য

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও স্থায়ী ঠিকানা ও বসতভিটা না থাকায় ঝিনাইদহের…

33 minutes ago

সরকারি চাকরিজীবীদের অক্টোবরের বেতনের সঙ্গেই মিলবে ৩ মাসের বকেয়া

নতুন জাতীয় বেতন কাঠামোর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী অক্টোবরের বেতনের সঙ্গেই প্রায় তিন মাসের বকেয়া…

44 minutes ago

This website uses cookies.