
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান খোকন তালুকদার অভিযোগ করেছেন যে, জামায়াতে ইসলামী বর্তমানে সমাজ নষ্ট করে দিচ্ছে। শুক্রবার বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালীনগরে পালরদী নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি খোকন তালুকদার জামায়াতের সমালোচনা করে বলেন, জামায়াতে ইসলামী মুখে এক কথা বলে আর কাজে করে অন্যটি। তাদের এই দ্বিমুখী আচরণ এবং প্রতারণার বিষয়টি বাংলাদেশের মানুষ এখন ভালোভাবে বুঝে গেছে। তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে শুরু থেকেই জামায়াতের গাত্রদাহ ছিল। যখন সরকার ৩১ দফার কর্মসূচি শুরু করে, তখন জামায়াতের আমির তা নিয়ে সমালোচনা করেছিলেন। অথচ বর্তমানে সংসদে দেখা যায়, জামায়াত সদস্যরা সবার আগে ফ্যামিলি কার্ডের জন্য অস্থির হয়ে থাকেন।
অনুষ্ঠানটিতে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ পারভেজ এবং সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২