Header Premium (728×90)

Categories: সারাদেশ

ত্রিশালে ইজারাদারের কর্মীকে লাঠি দিয়ে মারধর করলেন ইউএনও

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মারধরের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ইউএনও ওই ব্যক্তিকে থাপ্পড় দেওয়ার পর লাঠি দিয়ে পেটাচ্ছেন। গত বুধবার (১২ আগস্ট) দুপুরে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

ফুটেজে দেখা যায়, ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকী আনসার ও র‍্যাব সদস্যদের নিয়ে বালু বিক্রির ওই পয়েন্টে অভিযানে যান। তিনি ইজারার কাগজপত্র দেখতে চাইলে সেখানে থাকা ঠিকাদারের ব্যবস্থাপক এবং ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সারোয়ার জাহান ওরফে বাচ্চু পরিচয় জানতে চান। এ সময় ইউএনও আরাফাত সিদ্দিকী নিজের পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানান। একপর্যায়ে ইউএনও সারোয়ার জাহানকে থাপ্পড় মারেন। এরপর র‍্যাবের এক সদস্য সারোয়ারকে নিয়ে যাওয়ার সময় ইউএনও ওই সদস্যের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে আবারও তাকে আঘাত করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান তাকে থামানোর চেষ্টা করেন।

মারধরের শিকার সারোয়ার জাহান সৃষ্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক। প্রতিষ্ঠানটির মালিক শামসুজ্জামান মাসুদ জানান, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ইজারা নেওয়া এই বালু মহালটি ঈশ্বরগঞ্জ উপজেলার নিয়ন্ত্রণাধীন। তিনি অভিযোগ করেন, কাগজপত্র দেখানোর কথা বলা হলেও ইউএনও ক্ষিপ্ত হয়ে তার কর্মীকে মারধর করেন। ঘটনার পর সারোয়ারকে র‍্যাবের গাড়িতে করে ধলা এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়, পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে ইউএনও ও এসি ল্যান্ডের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তারা ধরেননি। তবে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, তিনি ভিডিওটি দেখেছেন এবং ইউএনওর এমন আচরণ পেশাদারিত্বের মধ্যে পড়ে না। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে যথাযথ প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

প্রতিষ্ঠানটির মালিক শামসুজ্জামান মাসুদ জানান, তিনি প্রায় দুই কোটি টাকা ব্যয়ে বালুর ঘাট ইজারা নিয়েছেন। পাঁচ-ছয় মাস আগে ইজারা পেলেও রাস্তা না থাকায় ৮-১০ দিন আগে বালু সরানো শুরু করেছেন। কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় বালু বিক্রির কাউন্টার চালু করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

গরম ও ঘূর্ণির চ্যালেঞ্জ এড়িয়ে আফগানদের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের তীব্র গরম ও আফগান স্পিনের চ্যালেঞ্জ মাথায় নিয়ে আজ আবু ধাবিতে একমাত্র…

35 minutes ago

৩৫ রুপি বেতনে পোস্টার আঁকা নানা পাটেকার আর নেই

মাসে ৩৫ রুপি বেতনে সিনেমার পোস্টার এঁকে ক্যারিয়ার শুরু করেছিলেন নানা পাটেকার। দারিদ্র্য ও সংগ্রামের…

55 minutes ago

লাকসামে রেলগেটের পাশে হোটেলে ঢুকল লরি, ৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

কুমিল্লার লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি এক্সকাভেটরবাহী লরি রেলগেটের পাশের একটি হোটেলে ঢুকে পড়েছে। এতে রেলপথে…

1 hour ago

বাগেরহাটের উন্নয়নে ব্যবসায়ী ও সব মহলের সমন্বয়ের তাগিদ

বাগেরহাটের সামগ্রিক অর্থনৈতিক ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও গতিশীল করার লক্ষ্যে বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড…

1 hour ago

গাজীপুরে অর্থাভাবে থমকে গেছে মেধাবী শামীমের চিকিৎসা, বাবার আকুতি

পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার স্বপ্ন ছিল মেধাবী তরুণ শামীম রানার। কিন্তু হঠাৎ এক…

2 hours ago

শ্যামনগরের চিংড়ি হ্যাচারিতে দেশের প্রথম ফোল্ডিং সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

সাতক্ষীরার শ্যামনগরের ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার দেশের প্রথম ফোল্ডিং হাইব্রিড সৌরবিদ্যুৎ প্রকল্পের যাত্রা শুরু…

2 hours ago

This website uses cookies.