
ভারতে বিভিন্ন মেয়াদে কারাবাস শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তিন নারী। বুধবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
দেশে ফেরা তিন নারী হলেন নড়াইল জেলার কালিয়া থানার আব্দুর রউফের মেয়ে শিলাপি আবাদুর শাইখ ওরফে শিল্পী (৩৭), পাবনার হাসেম সরদারের মেয়ে সিমলা খাতুন (২২) এবং সাতক্ষীরার কলারোয়া থানার রফিকুলের মেয়ে রিয়া খাতুন (২৬)।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে তাদের ভারতে পাচার করা হয়েছিল। সেখানে প্রায় দেড় থেকে দুই বছর জেল খাটার পর তারা দেশে ফিরে আসতে সক্ষম হন।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের 'জাস্টিস অ্যান্ড কেয়ার' নামের একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ার-এর বেনাপোল প্রতিনিধি সফিকুর রহমান জানান, ফেরত আসা ওই তিন নারীকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের যশোরের শেল্টার হোমে রাখা হবে এবং পরিবারের সাথে যোগাযোগ করে পরবর্তী সময়ে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রায় দেড় থেকে ২ বছর জেল খেটে এরা দেশে ফেরত আসে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২