
অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং পুলিশি কার্যক্রমের সার্বিক মূল্যায়নে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে পঞ্চগড় জেলা পুলিশ। ২০২৬ সালের জুলাই মাসের পারফরম্যান্সের ভিত্তিতে উত্তরের সীমান্তবর্তী এই জেলা পুলিশকে এই মর্যাদা দেওয়া হয়।
গত মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রেঞ্জের আওতাধীন ৮টি জেলার বিগত মাসের অপরাধমূলক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট জেলা পুলিশের নেওয়া পদক্ষেপগুলো বিশদভাবে পর্যালোচনা করা হয়।
রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পঞ্চগড় জেলা পুলিশকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়। পরে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) আবু সাইমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডিআইজি আমিনুল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, জুলাই মাসে অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা, বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সামগ্রিক দায়িত্বশীল ভূমিকার মূল্যায়নে এই স্বীকৃতি মিলেছে। পঞ্চগড়ের সাধারণ মানুষ পুলিশের এই অর্জনকে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত ইতিবাচক ও কার্যকর একটি স্বীকৃতি হিসেবে দেখছেন।
এই গৌরবময় অর্জন নিয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) আবু সাইম বলেন, “আমরা পুলিশ বাহিনী জনগণের সেবার জন্য কাজ করি। পঞ্চগড়ে যোগদানের পর থেকেই আমার ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ চেষ্টা দিয়ে পালন করার চেষ্টা করেছি। জেলা পুলিশ এই জেলার অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং পুলিশের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে।” এই ধারা বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২