নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাজিরহাট এলাকায় গত সোমবার রাতে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ছাত্রলীগ, জামায়াত ও বিএনপির নেতাকর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় নাজিরহাটের কাছে স্থানীয় ছাত্রলীগ নেতা শুভর এক যুবকের ব্যাগ তল্লাশি করার মাধ্যমে। এ সময় তিনি মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেন এবং ওই যুবককে মারধর করেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে বিএনপি ও জামায়াত কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা ও মধ্যস্থতার চেষ্টা চলে। পরবর্তীতে জামায়াতের যুব বিভাগের ওয়ার্ড সেক্রেটারি সাখাওয়াত হোসেন রোমন তার সঙ্গীদের নিয়ে শুভর খোঁজে বের হন এবং স্থানীয় এক বিএনপি নেতার দোকানে তাকে পেয়ে মারধর করেন। এই ঘটনা দ্রুত তিন পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে আহতদের মধ্যে ছাত্রলীগ নেতা শুভ ও তার সঙ্গী তামিম, জামায়াত নেতা সাখাওয়াত হোসেন রোমন, কামরুল, অপু, শান্ত, ইমন এবং বিএনপি কর্মী খোকনসহ মোট ১০ জন রয়েছেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানিয়েছেন, সংঘর্ষের বিষয়টি তারা অবগত আছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে মাদারীপুরে এসেছেন ওয়াং এরলিং নামের…
জনপ্রিয় উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য তৌহিদা আজ তার জন্মদিন উদযাপন করছেন। বাবার মৃত্যুর কারণে এবার…
ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’-এর নতুন ভিডিওতে সীতার চরিত্রে…
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের ১ লাখ ৫…
This website uses cookies.