
এসএসসি পরীক্ষার ফল প্রকাশকে কেন্দ্র করে মিষ্টির বাড়তি চাহিদা তৈরির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা যাতে অস্বাস্থ্যকর খাবার বিক্রি করতে না পারে, সেজন্য ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান পরিচালনা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গত রবিবার পৌর এলাকার বেশ কয়েকটি নামী মিষ্টির প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার। অভিযানে আদর্শ মাতৃ ভান্ডার, মেসার্স মধুরাজ, ভোলাগিরি মিষ্টান্ন ভান্ডার এবং মহাদেব মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের দায়ে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ, মিষ্টির ওপর মাছি ও পোকার উপস্থিতি এবং ঢাকনাবিহীন অবস্থায় মিষ্টি সংরক্ষণের মতো নানা অনিয়ম ধরা পড়ে। নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান জানান, এসএসসি পরীক্ষার ফল প্রকাশকে ঘিরে মিষ্টির চাহিদা বাড়ার বিষয়টি মাথায় রেখেই ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২