বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ক্ষমতার দম্ভ কখনো স্থায়ী হয় না এবং জনগণের ওপর অন্যায়-অত্যাচার চালিয়ে কেউ পার পাবে না। রবিবার (৯ আগস্ট) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যারা ক্ষমতার অপব্যবহার ও জনগণের ওপর নির্যাতন-নিপীড়নের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে।
ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। তিনি বলেন, আমরা বারবার বলেছি মানুষের ওপর ভরসা রাখুন, আল্লাহর ওপর এবং সাধারণ মানুষের ওপর আস্থা রাখুন—তারাই আপনাকে সহযোগিতা করবে। কিন্তু যারা বন্ধুদের ওপর ভরসা করে ক্ষমতার দম্ভ দেখিয়েছেন, তাদের সেই ক্ষমতার রাজপ্রাসাদ কাচের ঘরের মতো ভেঙে পড়েছে। ক্ষমতার অপব্যবহার করে দেশের অর্থনীতিকে দুর্বল করা হয়েছে, অথচ বিপদের সময় সেই ক্ষমতা কোনো কাজে আসেনি; বরং জনরোষ থেকে বাঁচতে পালিয়ে যেতে হয়েছে।
আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাহস থাকলে আইনের মুখোমুখি হন, কারণ আইন সবার জন্য সমান। তিনি আরও বলেন, মানুষের ওপর গুলি চালিয়ে হত্যার মতো গুরুতর ঘটনার পরও যদি কারও মধ্যে অনুশোচনা না থাকে, তাহলে সেটি অত্যন্ত দুঃখজনক। তিনি প্রশ্ন রাখেন, অনেক মা-বোনকে স্বামীহারা, ভাইহারা করা হয়েছে, অনেক সন্তানকে এতিম করা হয়েছে—এত মানুষের কষ্টের পরও যদি কারও মধ্যে অনুশোচনা না থাকে, তাহলে কিসের দম্ভ?
রাজনীতিতে শালীনতা ও জনগণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, আল্লাহ এই পৃথিবীর মালিক, এই দেশেরও মালিক। আর এ দেশের জনগণই সিদ্ধান্ত নেবে আগামী দিনে কে বা কারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির সদস্য মিকায়েল টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, সহকারী পুলিশ সুপার হারেস উদ্দিন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলামসহ দিনাজপুর-৬ আসনের চার উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা।
উত্তর আমেরিকার বক্স অফিসে মাত্র সাত দিনে ৫০০ মিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে দ্রুততম আয়ের…
যুক্তরাষ্ট্রের দুর্বল কর্মসংস্থান তথ্যের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম ১৭ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও বর্তমানে…
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে নতুন নৌপথ নির্ধারণের লক্ষ্যে ওমানের সঙ্গে একটি চুক্তির শেষ…
ফ্যামিলি কার্ড শুমারিতে সুপারভাইজর ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে মাগুরার মহম্মদপুর ও বাগেরহাটের চিতলমারীতে…
তীব্র গরমে সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গ্যাস ও কয়লার ঘাটতি এবং ভারতের…
সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।…
This website uses cookies.