
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে মো. আলী আকবর খাঁন নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের পাশে হিজল বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলী আকবর খাঁন (৭২) সিরাজগঞ্জ সদর উপজেলার বোনেরগাতী গ্রামের আহমেদ আলী খাঁনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে 'সাগর পরিবহন' নামের একটি পর্যটকবাহী হাউজবোটে করে পরিবারের সদস্যদের সাথে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন আলী আকবর। হাউজবোটটিতে তার সঙ্গে স্ত্রী, ছেলে-মেয়ে ও মেয়ের জামাইসহ অন্য পর্যটকরা ছিলেন। বিকেলে হাওরের ওয়াচ টাওয়ারের কাছে হিজল গাছের পাশে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান।
আলী আকবর পানিতে তলিয়ে যাওয়ার পর সঙ্গে থাকা স্বজন ও হাউজবোটের লোকজন দ্রুত তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি নিহতের স্ত্রী ও ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২