লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, সরকার উৎখাতের চেষ্টা করা হলে ষড়যন্ত্রকারীরা নিজেরাই উৎখাত হয়ে যাবে। তিনি সবাইকে সামনের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। বুধবার বিকালে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক ও প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। তার জন্ম ও ইতিহাস সম্পর্কে জানতে হবে। তিনি আরও বলেন, আমরা যদি কোনো অন্যায়-অবিচার, লুটতরাজ বা দুর্নীতি করে থাকি, তবে জনগণই তার সিদ্ধান্ত নেবে। রাস্তায় দাঁড়িয়ে আবোল-তাবোল কথা বলে কোনো লাভ নেই।
এনসিপি নেতাদের প্রতি ইঙ্গিত করে সংসদ সদস্য বলেন, বিভিন্ন বক্তব্য দিয়ে যারা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, তারা কারা? দেড় মাসে তারা দেশ স্বাধীন করেছে? রাজনীতির একটি শিষ্টাচার আছে এবং তা মেনে চলতে হবে। তিনি সতর্ক করে বলেন, শিষ্টাচার মেনে না চললে সরকার যা যা করা দরকার, তা করবে।
অনুষ্ঠানে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার, সরকারি কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু এবং পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী উপস্থিত ছিলেন। এছাড়া জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
৫ আগস্ট (বুধবার) বিকালে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে তার লাজুক ও আড়ষ্ট স্বভাব থেকে বের করে আনতে রামলীলা সিনেমার…
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড তাদের পোর্টফোলিওভুক্ত প্রতিষ্ঠান পালসটেক লিমিটেডের মাধ্যমে দেশের প্রথম সফল রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটাল…
ইরানের সঙ্গে কোনো ধরনের সামরিক সংঘাতে না জড়িয়ে একটি সমঝোতায় পৌঁছানোর আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন…
আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী। কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে ১৩৪৮ বঙ্গাব্দের এই…
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সারা দেশে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিশেষ দোয়ার আয়োজন করেছে…
দেশে তীব্র গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনগুলোর বিক্রি অর্ধেকের নিচে নেমে এসেছে। লোকসানের মুখে মালিকরা…
This website uses cookies.