
জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে বান্দরবানে যথাযথ মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট ২০২৬) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হক এবং প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। এছাড়াও স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়। রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে এই আন্দোলনের যে মহান শিক্ষা, তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি আরও বলেন, বিগত দিনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি মানবিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দেশের তরুণ সমাজকে অগ্রণী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, এর গভীর তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে এই গণঅভ্যুত্থানের অনন্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা পর্বের শেষ পর্যায়ে অতিথিরা আন্দোলনের সময় আহত হওয়া স্থানীয় দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২