
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা থেকে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে উদ্ধার করেছে র্যাব। সোমবার (৩ আগস্ট) দিয়াগত রাতে র্যাব ৯ ও র্যাব ১৪-এর যৌথ অভিযানে আসামি আইয়ুব আলীকে (২২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আইয়ুব আলী জামালপুর জেলার ঝালুরচর গ্রামের মো. মকছেন আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, ভিকটিম দেওয়ানগঞ্জ থানাধীন বাহাদুরাবাদ এ. রব সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি সে স্থানীয় একটি মসজিদে কোরআন শিক্ষা গ্রহণ করত। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে আইয়ুব আলী প্রায়ই তাকে উত্ত্যক্ত করত এবং অনৈতিক প্রস্তাব দিত। বিষয়টি ভিকটিম তার পিতাকে জানালে তিনি আইয়ুব আলীর পরিবারের কাছে অভিযোগ করেন, এতে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ওঠে।
গত ২৩ জুলাই কোরআন শিক্ষার ক্লাস শেষে বাড়ি ফেরার পথে ভাটিরপাড়া পুরাতন বাজার জামে মসজিদের সামনে পৌঁছালে আইয়ুব আলী ও তার সহযোগীরা ভিকটিমকে জোরপূর্বক একটি অটোরিক্সায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই ঘটনার পর ভিকটিমের বাবা দেওয়ানগঞ্জ থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী অনুযায়ী মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে র্যাব গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সোমবার রাত আড়াইটার দিকে ছাতক থানাধীন ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় অভিযান চালায়। এই অভিযানেই অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং মামলার এজাহারনামীয় আসামি আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ জুলাই (০৭/৩০) তারিখে দায়েরকৃত এই মামলার তদন্ত চলমান রয়েছে।
র্যাব ৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২