
চুয়াডাঙ্গায় উচ্চ আদালতের আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে সাগর আহম্মেদ নামে এক ব্যক্তি ও তার সহযোগী মকবুল হোসেনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা আদালত চত্বর থেকে সদর থানা পুলিশ তাদের আটক করে।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার অহিদুল ইসলাম জানান, কিশোরগঞ্জের মিঠামইন এলাকার বাসিন্দা সাগর আহম্মেদ দীর্ঘদিন ধরে উচ্চ আদালতের আইনজীবী পরিচয়ে সারা দেশে প্রতারণা চালিয়ে আসছিলেন। সম্প্রতি তিনি একই পরিচয় ব্যবহার করে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামে বিয়ে করে বসবাস শুরু করেন। এরপর থেকেই তিনি চুয়াডাঙ্গার আদালতপাড়াসহ বিভিন্ন স্থানে ভুয়া পরিচয় দিয়ে সাধারণ বিচারপ্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।
মঙ্গলবার এক ভুক্তভোগী ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করতে চুয়াডাঙ্গার আদালতে আসেন। সেখানে তিনি সাগর আহম্মেদকে দেখতে পেয়ে তাকে আটক করে আইনজীবী সমিতিতে নিয়ে যান। সমিতির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাগর আহম্মেদ তার দোষ স্বীকার করেন। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত সাগর আহম্মেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২