
সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের নারাইনপুর আগফৌদ গ্রামের আজিজুর রহমান (৩৮) হত্যা মামলার ৪ নম্বর আসামি বিলাল আহমদকে (৪৮) গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ। শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে র্যাব-৯ এর সহায়তায় সিলেট জেলার মোগলাবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (২ আগস্ট) গ্রেপ্তারকৃত বিলালকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১৭ জুলাই জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় পূর্ব শত্রুতার জেরে আজিজুর রহমানের ওপর হামলা চালানো হয়। নারাইনপুর আগফৌদ গ্রামের বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে আজিজুর রহমানের ওপর একই গ্রামের সাবেক ইউপি সদস্য ইয়াহিয়া ও আব্দুর রহিমের নেতৃত্বে পরিকল্পিতভাবে লোহার রড, ধারালো অস্ত্র ও চাকু দিয়ে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (৩১ জুলাই) ভোরে আজিজুর রহমান মারা যান।
নিহত আজিজুর রহমানের মা করিবুন নেছা বাদী হয়ে ১০ জনকে আসামি করে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। ঘটনার দিনই পুলিশ অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য ইয়াহিয়া ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছিল, যারা বর্তমানে জামিনে রয়েছেন। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, দায়েরকৃত মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত করা হবে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার রাতে নিজ গ্রামে আজিজুর রহমানের জানাজা সম্পন্ন হয় এবং স্থানীয়রা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২