গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় মিম (১৯) নামের এক তরুণী নিহত হয়েছেন। রোববার সকালে টঙ্গী উপজেলার বউবাজার রেল লাইন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুর আলম হোসেন জানান, নিহত মিম টঙ্গীর বউবাজার এলাকায় তার এক আত্মীয়ের বাসায় থাকতেন এবং স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। রোববার সকাল ১০টার দিকে বউবাজার এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন তিনি। সেই সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পাওয়ার পর পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে ফাঁড়ি কর্তৃপক্ষ।
দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর গত ৩০ জুলাই জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক…
ঠাকুরগাঁওয়ে নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা ৪ অক্টোবর যোগদানের তারিখ ঘোষণার পর তাদের চলমান…
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ…
মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁর কাছে এক নারীর বহন করা ঘরে তৈরি বোমার বিস্ফোরণে ৩ জন…
আসিয়ানের মহাসচিব কাও কিম হোর্ন জানিয়েছেন যে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনির সদস্য…
This website uses cookies.