
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী একটি বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশের আয়োজন করেছে। শনিবার (১ আগস্ট) বিকালে কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর মজমপুর হয়ে সিঙ্গার মোড়ে গিয়ে মিছিলটি একটি জনসভায় মিলিত হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি মো. এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফজাল হোসেন এবং জামায়াত মনোনীত কুষ্টিয়া পৌর মেয়র প্রার্থী সুজাউদ্দিন জোয়াদ্দার। এছাড়া জেলা ও শহর জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দও সভায় বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অতি দ্রুত গণমানুষের ৭০ শতাংশ ভোটের রায় মেনে নিন। অন্যথায় বিগত ফ্যাসিস্ট সরকারের মতো আপনাদের পরিণতিও ভোগ করতে হতে পারে। তারা আরও মন্তব্য করেন, জুলাই আন্দোলন না হলে কেউ বিদেশ থেকে এসে ভোটার, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারত না।
বিএনপির প্রতি ইঙ্গিত করে জামায়াত নেতারা বলেন, চাঁদাবাজি বন্ধ করে সঠিক পথে ফিরে আসুন, অন্যথায় জনতা আপনাদের অবস্থাও ফ্যাসিবাদের মতো করে দেবে। সমাবেশে জেলার সকল উপজেলার জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২