
পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কোনামাটি গ্রামের বাসিন্দা জুয়েল মিয়া (২৮)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি। দীর্ঘ আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে অবশেষে কফিনবন্দি হয়ে জন্মভূমিতে ফিরেছে এই প্রবাসীর মরদেহ। বৃহস্পতিবার তার মরদেহ দেশে পৌঁছায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসরের নামাজের পর কোনামাটি এলাকায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। জুয়েলের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও পুরো কোনামাটি গ্রাম জুড়ে। স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন জানান, জুয়েল অত্যন্ত সহজ-সরল ও ভালো স্বভাবের মানুষ ছিলেন। তিনি তার বাবার তৃতীয় সন্তান। এর আগেও জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে একবার প্রতারণার শিকার হয়েছিলেন তিনি। এবার সৌদি আরবে গিয়েও নিজের ভাগ্য ফেরাতে পারলেন না এই তরুণ। গত ৬ জুলাই সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২