
জুলাই আন্দোলনে শহীদ হওয়া সাতটি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এবং তাদের খোঁজখবর নিতে আগামীকাল গোলাপগঞ্জে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দলীয় সূত্র জানায়, এই সফরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেবেন।
গোলাপগঞ্জ উপজেলা শাখা সূত্রে জানা গেছে, শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা পৌঁছে দেওয়াই এই সফরের মূল লক্ষ্য। সফরকালে নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও তাদের মতবিনিময়ের কর্মসূচি থাকতে পারে।
কেন্দ্রীয় নেতাদের এই সফরকে কেন্দ্র করে গোলাপগঞ্জের এনসিপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
জুলাই আন্দোলনে গোলাপগঞ্জের ৭ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করতে আগামীকাল গোলাপগঞ্জে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সফরকালে তারা জুলাই আন্দোলনে শহীদ হওয়া ৭ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তাদের খোঁজখবর নেবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২