বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বন বিভাগের সর্বশেষ ২০২৪ সালের শুমারি অনুযায়ী, বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫টি। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ১০৬টি এবং ২০১৮ সালে ছিল ১১৪টি। ক্যামেরা ট্র্যাপিংভিত্তিক জরিপেও প্রতিবার গড়ে প্রায় ১০টি করে বাঘ বৃদ্ধির তথ্য উঠে এসেছে।
এক সময় সুন্দরবনে বাঘ শিকার ছিল একটি বড় চ্যালেঞ্জ। তবে বর্তমানে কঠোর আইন প্রয়োগ, স্মার্ট পেট্রোলিং, ক্যামেরা ট্র্যাপ ও ড্রোন নজরদারির মাধ্যমে বাঘের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এর ফলে ২০২৪ সালের পর থেকে সুন্দরবনে কোনো বাঘ হত্যা বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেনি। এছাড়া স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির ফলে মানুষ ও বাঘের মধ্যকার সংঘাতও উল্লেখযোগ্যভাবে কমেছে।
তবে গত আড়াই দশকে পূর্ব সুন্দরবনে ৯১টি বাঘের মৃত্যুর তথ্য রয়েছে, যার মধ্যে চোরা শিকারি ও বনদস্যুদের হাতে ৪৪টি বাঘ মারা গেছে। একই সময়ে বাঘের আক্রমণে ৪২৫ জন বনজীবীর প্রাণহানির ঘটনাও ঘটেছে। এসব প্রতিকূলতা কাটিয়ে উঠতে ১৯৭৩ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ) আদেশ এবং ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের মাধ্যমে কঠোর শাস্তির বিধান কার্যকর করা হয়েছে।
বাঘ সংরক্ষণের সফলতার উদাহরণ হিসেবে গত ১২ জুলাই একটি সুস্থ বাঘিনীকে সুন্দরবনে অবমুক্ত করার ঘটনাটি উল্লেখ করা যেতে পারে। চলতি বছরের ৩ জানুয়ারি চাঁদপাই রেঞ্জে ফাঁদে আটকা পড়া বাঘিনীটিকে ছয় মাস চিকিৎসার পর প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়। এছাড়া গত জুলাই মাসে আন্ধারমানিক ও কচিখালী এলাকায় তিন দিনের ব্যবধানে দুইবার বাঘের বিচরণ দেখা গেছে, যা বনকর্মীদের ক্যামেরায় ধরা পড়েছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, বর্তমানে বনে তিন মাসের নিষেধাজ্ঞা থাকায় মানব কোলাহলমুক্ত পরিবেশে বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী অবাধে বিচরণ করছে। বাঘের চলাচল পর্যবেক্ষণে আট কিলোমিটার এলাকায় ২০টি ক্যামেরা ট্র্যাপ বসানো হয়েছে, যেখানে নতুন তিনটি বাঘের ছবি পাওয়া গেছে।
বিশেষজ্ঞরা বাঘ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলছেন, বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে এবং উপকূলীয় পরিবেশও নিরাপদ থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. এ. আজিজ বাঘের প্রধান খাদ্য হরিণ রক্ষা এবং আবাসস্থল সংরক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর জোর দিয়েছেন। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বন বিভাগ ও পরিবেশকর্মীরা বলছেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমেই রয়েল বেঙ্গল টাইগারের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার মোট ২১৯টি…
নানা বিতর্ক ও ফেডারেশনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটিয়ে আবারও ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের…
ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে, দেশটির সাতটি প্রদেশে মার্কিন ও সৌদি আরবের যৌথ বিমান…
জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চার…
৫৮২ টন ওজনের বিশাল ফিউশন চুম্বকের সফল পরীক্ষা সম্পন্ন করে ‘কৃত্রিম সূর্য’ তৈরির পথে এক…
রাশিয়া থেকে জ্বালানি তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলোর ওপর ১০০ ভাগ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা…
This website uses cookies.