Header Premium (728×90)

Categories: সারাদেশ

মাগুরার শ্রীপুরে ব্যবসায়ীকে জিম্মি করে প্রাইভেটকার ছিনতাইয়ের অভিযোগ

মাগুরার শ্রীপুরে এক ব্যবসায়ীর প্রাইভেটকার ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা মহব্বত মোল্যাকে প্রধান আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (২১ জুলাই) ভুক্তভোগী ব্যবসায়ী মো. ইদ্রিস আলী বিশ্বাস চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে এই মামলাটি করেন।

মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের সুজন শেখ (৪০), ইমরুল জোয়াদ্দার (৩৮) এবং আবু তাহের (৩৫)। প্রধান অভিযুক্ত মহব্বত মোল্যা শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।

মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন সকালে ব্যবসায়ী মো. ইদ্রিস আলী বিশ্বাস তার ব্যক্তিগত ড্রাইভার মো. সোহাগকে নিয়ে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে নাকোল স্ট্যান্ডে পৌঁছালে আসামিরা তাদের গাড়ি থামানোর নির্দেশ দেয়। গাড়ি থামানো মাত্রই তারা ইদ্রিস আলী বিশ্বাসের গলায় ছুরি ধরে প্রাইভেটকারের চাবি ছিনিয়ে নেয়। এরপর ড্রাইভারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে গাড়িটি নিয়ে তারা পালিয়ে যায়। ছিনতাই হওয়া গাড়িটির আনুমানিক মূল্য ৫৬ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী ইদ্রিস আলী বিশ্বাস জানান, অভিযুক্তদের সঙ্গে তার পূর্ব শত্রুতা রয়েছে এবং তারা সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টা করে। ঘটনার পর গাড়িটি অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় তিনি থানায় মামলা করতে বাধ্য হন।

তবে প্রধান অভিযুক্ত মহব্বত মোল্যা ছিনতাইয়ের সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন। তার ভাষ্যমতে, নাকোল স্ট্যান্ডে ঝামেলা হতে দেখে তিনি কেবল পাশে দাঁড়িয়ে ছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, গাড়ি ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত পূর্ববিরোধ ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গাড়িটি উদ্ধারের জন্য নাকোল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘনের অভিযোগ টিআইবির

ত্রয়োদশ জাতীয় সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে কার্যপ্রণালি বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা…

9 minutes ago

স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্যদের তালিকা বাড়াল নির্বাচন কমিশন

স্থানীয় সরকার নির্বাচনে ঋণখেলাপি, বিদ্যুৎ-গ্যাস বিলখেলাপি, এমপিওভুক্ত শিক্ষক ও দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার অযোগ্য করার…

25 minutes ago

শহীদ দিবসকে ঘিরে উত্তপ্ত কলকাতা, মঞ্চ পাহারায় মমতা ব্যানার্জী

শহীদ দিবসের সভামঞ্চে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে কলকাতার বিড়লা তারামণ্ডলের সামনে অবস্থান নিলেন তৃণমূল…

38 minutes ago

সিংড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আটক

নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল্লাহর…

40 minutes ago

তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে পরিকল্পিত পেইড প্রোপাগান্ডা

দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার ঘনিষ্ঠ প্রভাবশালী মন্ত্রীদের বিরুদ্ধে পরিকল্পিত…

56 minutes ago

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি জুন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ…

1 hour ago

This website uses cookies.