
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন মিয়া হোসেন নামে এক যুবক। ২৫ বছর বয়সী এই যুবক উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামের মিস্টার আলীর ছেলে। সোমবার রাতের কোনো এক সময় নিজ বসতঘরে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন।
মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
আত্মহত্যার আগে রাত আনুমানিক ১টার দিকে মিয়া হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নই'। ধারণা করা হচ্ছে, এই পোস্ট দেওয়ার পরই তিনি আত্মহত্যা করেন। নিহতের মায়ের ভাষ্যমতে, পারিবারিক ও মানসিক চাপের কারণে তিনি এমন পথ বেছে নিতে পারেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২