নরসিংদীর রায়পুরা উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ইয়াসিন সরকার দিপু নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার হাইরমারা ইউনিয়নের মনিপুরা নদীঘাট সংলগ্ন একটি ইটভাটার কাছ থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। মৃত দিপু আলহেরা আইডিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং তিনি চান্দেরকান্দি ইউনিয়নের দাইরের পার গ্রামের হান্নান সরকারের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিপু হাইরমারা ইউনিয়নের মনিপুরা গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে যান। ওইদিন দুপুর ১২টার দিকে তিন বন্ধুর সঙ্গে নানা বাড়ির পাশের মেঘনা নদীর মনিপুরা ঘাটে গোসল করতে নামেন তিনি। বন্ধুরা গোসল শেষে নদী থেকে উঠে এলেও দিপু পানিতে তলিয়ে যান।
পরিবারের সদস্যরা ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। ঘটনার দিন নরসিংদী থেকে আসা ডুবুরি দল নদীতে দীর্ঘসময় উদ্ধার অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। অবশেষে সোমবার ভোরে স্থানীয়রা মনিপুরা নদীঘাটের পাশে ইটভাটার কাছাকাছি নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখে পরিবারকে খবর দেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুবিবর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার এই উপজেলায় চারজন মাদ্রাসাছাত্রী এবং শুক্রবার আরও দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এই উপজেলায় ৪ জন মাদ্রাসাছাত্রী এবং শুক্রবার আরও দুই শিশু পানিতে ডুবে মারা যায়।
স্টাফ রিপোর্টার রংপুর অদ্য (২১ জুলাই) মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স অডিটোরিয়ামে…
২০২৭ সালের হজের জন্য দুটি সরকারি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সাধারণ প্যাকেজের খরচ…
স্টাফ রিপোর্টার রংপুর রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর সার্বিক দিকনির্দেশনায় রংপুর মেট্রোপলিটন…
দেশে বিচারাধীন ৪৫ লাখ মামলার চাপ কমাতে ১০টি জেলায় নতুন করে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম…
৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জুলিয়ান। তার…
খাবার সরবরাহ করার ফাঁকে কবিতা লিখে চীনের অন্যতম মর্যাদাপূর্ণ লু শুন সাহিত্য পুরস্কার অর্জন করলেন…
This website uses cookies.