মো.এমরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় এক কারারক্ষী নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি ) দুপুরে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের লোহাজুরীচক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত বেলায়েত হোসেন বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ পাওড়া কান্দা গ্রামের মৃত লুৎফর রহমান কাঞ্চন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কারারক্ষী ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে তিনি মোটরসাইকেল দিয়ে পার্শ্ববর্তী উপজেলা কুলিয়ারচরের লক্ষীপুরের দিকে যাচ্ছিলেন। বেলায়েত হোসেনের মোটরসাইকেল লোহাজুরীচক ব্রহ্মপুত্র নদের ব্রীজের কাছে আসতেই বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্র ট্রাক( ইছারমাথা)এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেলায়েত হোসেন ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান,ঘটনা জানার পর ট্রলি থানায় নিয়ে আসা হয়েছে। ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২