স্টাফ রিপোর্টার রংপুর: আজ (২৮ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির
রংপুরের বদরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে ওসমান গণি (৩৮) নামে এক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
জানা গেছে, বদরগঞ্জ উপজেলাধীন মোস্তফাপুর বারবিঘা গ্রামের সহিদুল হকের ছেলে ওসমান গণির সাথে আমজাদ হোসেনের মেয়ে মঞ্জুয়ারা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর অভাব অনটনের কারণে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে হত্যা করেন আসামি ওসমান গণি।
অভিযুক্ত ওসমান গণি বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর বারবিঘা গ্রামের সহিদুল হকের ছেলে।তার বিরুদ্ধে ২০১৫ সালে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে হত্যার দায়ে মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা আমজাদ হোসেন বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আলাদত ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার এ রায় প্রদান করেন। আসামি ওসমান গণি পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আফতাব উদ্দিন এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী সুলতান আহমেদ শাহীন মামলাটি পরিচালনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২