স্টাফ রিপোর্টার রংপুর: (২৭ জানুয়ারি) সোমবার রাত দেড়টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের একটি উপ-শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়রা টের পেলে পালিয়ে যায় তারা।
রাত দেড়টার দিকে ব্যাংকের পিয়ন সন্দেহজনক শব্দ পেয়ে বিষয়টি বুঝতে পারেন এবং চিৎকার করেন। তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে ব্যাংকের পেছনের দেয়ালে একটি সুড়ঙ্গ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে রাখে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ব্যাংকে থাকা অর্থ লুট হয়েছে কি না, সে বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনা তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২