Header Premium (728×90)

অপরাধ

ধামইরহাটে ১ হাজার ৩৫ লিটার চোলাই মদ সহ ৩ জনকে আটক

নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন বড়শিবপুর এলাকা থেকে ১০৩৫ লিটার চোলাই মদসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (২৪ মে) বিকেলে র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল আজ ভোর ০৬.৫০ মিনিটে ১,০৩৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারীদেরকে আটক করে । আটককৃত আসামীরা হলো পূর্ব বড় শিবপুর (পাটনিচড়া) এলাকার – মৃত লবনা পাহানের ছেলে শ্রী মিঠু পাহান, মৃত মুকুল পাহানের ছেলে শ্রী এমেশ্বর পাহান এবং শ্রী বিমল পাহানের ছেলে শ্রী অনিক পাহান ।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী মিঠু পাহান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিঠু পাহান দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বসত বাড়িতে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করে এমেশ্বর পাহান ও অনিক পাহান এর মাধ্যমে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন বিভিন্ন এলাকায় যুবকদের নিকট ৫০ টাকা ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল মিঠু পাহান, এমেশ্বর পাহান ও অনিক পাহান এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং অদ্য উক্ত আসামীদেরকে চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সময় বড়শিবপুর এলাকা থেকে আটক করে।

পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীদের নিকট রক্ষিত অবৈধ উৎপাদনকৃত ১০৩৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়, জব্দকৃত চোলাই মদের প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী উদ্ধারকৃত অবশিষ্ট চোলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Md Akash Hossain

Recent Posts

মোদি সরকারকে স্বৈরাচারী আখ্যা দিলেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ‘স্বৈরাচারী’ বলে অভিহিত করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ…

47 seconds ago

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের আহ্বান এমপি ফাহমিদা হকের

খুলনার কয়রায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার…

1 minute ago

ঢাকায় ৫ টাকায় পূজার বাজারের আয়োজন করল বিদ্যানন্দ ফাউন্ডেশন

রাজধানীর রমনা কালী মন্দিরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে ‘পাঁচ টাকায় পূজার বাজার’ কর্মসূচি উদ্বোধন করেছেন ঢাকা…

15 minutes ago

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে…

24 minutes ago

সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

সাবেক উপমন্ত্রী ও ৫ বারের সংসদ সদস্য মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও…

31 minutes ago

স্থানীয় সরকার বিভাগের সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া…

34 minutes ago

This website uses cookies.