ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ এর দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ।। আহত ২০
বাপ্পি আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সঙ্গে হবিগঞ্জের লাখাই গ্রামবাসীর সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ২০জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ফান্দাউক এলাকায় বৈশাখী মেলা চলছে। এ উপলক্ষে আশপাশের এলাকা থেকেও লোকজন আসে। মঙ্গলবার বিকেলে পাশের হবিগঞ্জের লাখাইয়ের মুড়াকরি গ্রামের এক যুবকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। বিষয়টি তাৎক্ষণিক মীমাংসাও করে দেওয়া হয়। তবে সন্ধ্যায় দুই পক্ষের সীমানার একটি মাঠে শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ হয়।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহাগ রানা জানান, তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষ হয়। তবে তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেরপুরের ঝিনাইগাতীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। সোমবার তিনি…
চীনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে একটি…
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে দেবীজ্ঞানে কুমারীকে পূজা করার মধ্য দিয়ে ভক্তি-শ্রদ্ধায় মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর…
দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং আবাসন সংকটকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশে তীব্র বিক্ষোভ ছড়িয়ে…
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক কারবারি ছেড়ে দেওয়া ও ভুয়া মামলার অভিযোগ তুলে…
আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ধীরগতির বোলিংয়ের দায়ে বাংলাদেশ দলকে জরিমানা করেছে আইসিসি।
This website uses cookies.