Header Premium (728×90)

অপরাধ

মসজিদের ইমামকে কেন্দ্র করে জঙ্গীবাদী কায়দায় মসজিদের ভিতরে ২ সহদরের উপর হামলা।

স্টাফ রিপোর্টার রংপুর।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট কেন্দ্রীয় জামে মসজিদের ঈমামকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই সহদর। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে তাদের স্বজনরা। শনিবার রাত ৭ টার দিকে মাগরিবের নামাজ আদায় করে মসজিদের ভিতর অবস্থান করছিলেন পাড়ামৌলা গ্রামের মাংস ব্যবসায়ী শরিফুল ইসলাম ও তার বড় ভাই শহিদ মিয়া।একই গ্রামের আবুল হাশেমের পুত্র খোকন (২৮) ও তার চাচা মাহবুব (৪০) পূর্ব ঘটনার জের ধরে মসজিদে প্রবেশ করে দুই সহদরের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এরই এক পর্যায়ে খোকন ও তার চাচা মাহবুব অতর্কিতভাবে মসজিদের ভিতরেই শরিফুল ইসলাম ও শহিদ মিয়ার উপর হামলা করেন।আশপাশের মুসল্লিরা এগিয়ে এসেও তাদের হামলা থেকে রক্ষা করতে পারেননি। তাদের হামলায় গুরুতর আহত দুই ভাইকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই হাসপাতালে ভর্তি করা হয়। আরেক ভাই শহিদ মিয়ার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এঘটনায় এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেন। মসজিদের ভিতরে এহেন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ১জন প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারী খোকন একজন উগ্রবাদী ও বদমেজাজী টাইপের ছেলে। এলাকার কাউকেই সম্মান দিতে জানেনা। কয়েকমাস পূর্বে তার বাবা ডাংরারহাট কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াক্তিয়া ইমাম ছিলেন,কিন্তু একজন ইমাম হিসাবে সবার নিকট গ্রহণযোগ্যতা না থাকায় তাকে মসজিদের ইমাম থেকে বাদ দেওয়া হয়। আর তাকে বাদ দেওয়ার পিছনে বেশী ভূমিকা পালন করেন শহিদ মিয়া ও শরিফুল ইসলাম। তখন থেকে বাবার অপমানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে থাকেন উগ্রবাদী বদ মেজাজী খোকন। তিনি আরও জানান এই উগ্রবাদী বদমেজাজী ছেলের বিরুদ্ধে এখনই কঠোর আইনী ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে সংশয় প্রকাশ করেন। পরে শরিফুল ইসলাম বাদী হয়ে রায়হানুল ইসলাম খোকন ও মাহাবুবুর রহমান কে প্রধান আসামি করে শনিবার রাতে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন।

এই বিষয়ে মাহবুব রহমান জানান , শরিফুল ইসলাম ও শহিদ মিয়া, আমার ভাতিজাকে মারধোর করছে আমি আগাইতে গেলে আমিও হামলা শিকার হই। এখন দেখি আমার নামেই অভিযোগ করেছে। সমস্যা নেই দেখা যাক কি হয়।

Md Akash Hossain

Recent Posts

চাপ অব্যাহত থাকলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী

ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের উদ্দেশে রাহুল গান্ধী বলেছেন, চলমান আন্দোলন ও চাপ অব্যাহত…

15 minutes ago

১১ বছর ধরে বন্ধ এমআরআই, দিনাজপুর মেডিকেলে ব্যাহত চিকিৎসাসেবা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তীব্র জনবল সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অচলাবস্থা এবং ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগীর…

38 minutes ago

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট মানবাধিকার আইনজীবী ও বিচারক নাভানেথেম ‘নাভি’…

55 minutes ago

শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করলেন রিজভী

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল…

1 hour ago

মাদারগঞ্জে আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স

জামালপুরের মাদারগঞ্জে নতুন দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড…

1 hour ago

শিক্ষকদের বেতন সংকটে বন্ধ লামার মিরিঞ্জা প্রাথমিক বিদ্যালয়

বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের শিক্ষার অন্যতম ভরসা মিরিঞ্জা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রায়…

1 hour ago

This website uses cookies.